নদীয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় আবারও সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিআইডি , মুকুল রায়ের নাম
দি নিউজ লায়নঃ গত ০৯, ০২, ২০১৯ তারিখে সরস্বতী পুজোর দিন নিজের বাড়ির এলাকায় খুন হন কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। সেই খুনের হাঁসখালি থানা কেস নাম্বার ৫৬ মালমায় তদন্ত শুরু করে সিআইডি। আর সেই মামলায় শনিবার রানাঘাট আদালতে আজ চার্জশিট জমাদিল সিআইডি এর প্রতিনিধি দল। শনিবারে রানাঘাট মহকুমা আদালতে জমা দেওয়া সেই চার্জশিটে অভিযুক্ত হিসেবে এবারেওবিজেপি নেতা মুকুল রায়ের নাম অব্যাহত থাকলো। তার বিরুদ্ধে ৩০২ / ১২০ বি ধারায় চার্জশিট দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
কৃষ্ণগঞ্জ-এর বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় চার্জশিট জমা দিল সিআইডি। ২০১৯ সালে সরস্বতী পুজোর দিন নিজের বাড়ির এলাকায় খুন হন কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। সেই খুনের মালমায় তদন্ত শুরু করে সিআইডি। আর সেই মামলায় শনিবার রানাঘাট আদালতে চার্জশিট জমাদিল সিআইডি এর প্রতিনিধি দল। সূত্রের খবর, শনিবারে আদালতে জমা দেওয়া সেই চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে বিজেপি নেতা মুকুল রায়ের। এই মামলায় বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নাম আছে।
রানাঘাট মহকুমা আদালতের আইনজীবী প্রদীপ প্রামানিক বলেন কৃষ্ণগঞ্জ এর বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় নতুন করে চার্জশিট জমা দিল সিআইডি। চার্জশিটে নাম জোরালো বিজেপি নেতা মুকুল রায়ের নাম। এদিন সিআইডি রানাঘাট আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয়। মুকুল রায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র ও খুনের মামলায় চার্জশিট দেয় সিআইডি। এখনো পর্যন্ত এই খুনের মামলায় ৫ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিআইডি। ৩০২ , ১২০ বি ধারায়।

Post a Comment